ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

আবারও বিয়ে করলেন অভিনেতা নিলয়


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-৮-২০২১ দুপুর ৩:৫২

সুপারহিরো খ্যাত অভিনেতা নিলয় আলমগীর দ্বিতীয় বিয়ে করেছেন। আজ বুধবার (১১ আগস্ট) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বিয়ের খবরটি জানিয়েছেন। তার স্ত্রীর নাম তাবাসসুম হৃদি। তিনি ঢাকার হোম ইকোনমিকস কলেজের শিক্ষার্থী।

মাসখানেক আগে তার উত্তরার বাসায় বিয়ে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। করোনার কারণে ছিল না তেমন কোনো আয়োজন। বর-কনে দুজনের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। শোবিজে নিলয়ের কয়েকজন বন্ধুও উপস্থিত ছিলেন।

নিলয় তার বিয়ে প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে বলেন, ‘গত ৭ জুলাই আমাদের বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ অনুভূতিও ভালো। সবার কাছে দোয়া চাই।’

এর আগে ২০১৬ সালের জানুয়ারিতে প্রথম বিয়ে করেন নিলয়।প্রেম করে তিনি বিয়ে করেছিলেন মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখকে। পারিবারিক বোঝাপড়ার অভাবে সেই সংসার ভেঙে যায়। আলোচনার মাধ্যমে দুই তারকা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

এরপর শোনা যায় বিয়ে করে আবারও সংসারী হয়েছেন শখ। এবার নতুন সংসার পাতলেন নিলয়ও। 

এমএসএম / এমএসএম

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ