নাট্য নির্মাতা ফিরোজ কবির ডলার এর দুই নাটকে অভিনেতা রোমেল ইশতিয়াক
বর্তমান সময়ের জনপ্রিয় নাট্য পরিচালক ফিরোজ কবির ডলার এর দুইটি একক নাটকে কাজ শেষ করলেন এ সময়ের ব্যাস্ততম অভিনেতা রোমেল ইশতিয়াক। পরিচালক বলেন দুইটি গল্পে ভিন্ন মাত্রা যোগ করবে দর্শক মহলে। একটি গল্প ছায়ার প্রাচীর নাম করনে সিরিয়াস পারিবারিক প্রেমর ও অপর গল্পটি মিস্টার সেকেন্ডহ্যান্ড নামে চমৎকার কমেডি ধারার।
গল্প দুটিতেই সামাজিক ম্যাসেজ রাখা হয়েছে। নাটক দুটির গল্প ও রচনা করেছেন অভিনেতা রোমেল ইশতিয়াক। গ্রামীন পটভুমিতে নাটক দুটির দৃশ্য ধারন করা হয়েছে। নাটকে আরো যারা অভিনয় করেছেন, আয়সা নাফিসা,আইরিন ইরানি, বাপ্পি আশরাফ, নাফাইসা নিশা, নিলীমা, মিজানুর রহমান, শম্পা আক্তার, আতিকুর রহমান, জাহিদুল ইসলাম মিলন সহ আরো অনেকে। নাটকটিতে চিত্রগ্রাহক ছিলেন সুম ওয়াহিদ।
ছায়ার প্রাচীর নাটকের জন্য একটি গান নির্মানের কাজ চলছে। গানটিতে কথা, সুর ও কন্ঠ দিয়েছেন রোমেল ইশতিয়াক। আবুল কালাম আজাদ ও সাবরিয়া আক্তার জেবা’র প্রযোজনায় বেসরকারি টেলিভিশন সহ কাঠ গোলাপ ইউটিউব চ্যানেলে পরিবেশিত হবে নাটক দুটি। পরিচালক ফিরোজ কবির ডলার বলেন বাংলাদেশের নাটকে বহুদিন পর দর্শক ভালো গল্পের নির্মাণ পেতে যাচ্ছে। অভিনেতা রোমেল ইশতিয়াক সহ নাটকের সকল কলাকৌশলী নাটক দুটি নিয়ে অনেক আশাবাদী।
এমএসএম / এমএসএম
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
নতুন সিনেমায় আলিয়া ভাটের ‘আবেদনময়ী’ লুক নিয়ে তোলপাড়
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন