ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ঢাকার পথে সিনোফার্মের আরো ১৭ লাখ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২১ বিকাল ৬:১০

কোভ্যাক্সের আওতায় চীন থেকে সিনোফার্মের আরো ১৭ লাখের বেশি টিকা বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। টিকাগুলো কাতারের দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে। বুধবার (১১ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং ইয়ান জানান, কোভ্যাক্সের আওতায় সিনোফার্ম থেকে ১.৭৭ মিলিয়ন ডোজ টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে বেইজিং বিমানবন্দর ছেড়েছে। টিকাগুলো দোহা হয়ে ঢাকায় পৌঁছাবে।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) কোভ্যাক্সের আওতায় সিনোফার্মের ১৭ লাখ ডোজ টিকা ঢাকায় আসে। এটি ছিল সিনোফার্ম থেকে কোভ্যাক্সের আওতায় আসা প্রথম চালান।

সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১৫ আগস্টের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে। মোট ৫৪ লাখ টিকা আসবে।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি ৫ লাখ টিকা উপহার হিসাবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবমিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। আরও ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে দেশটি।

এমএসএম / জামান

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান