বিজয় দিবসে ঢাকায় ব্যাপক জনসমাগমের পরিকল্পনা বিএনপির
বিএনপি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে। বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা রয়েছে দলটির। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় যোগ দেবেন। এছাড়া ওই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র বলছে, এসব কর্মসূচি সফল হলে ২৫ ডিসেম্বর সারাদেশে নতুন করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারে বিএনপি।
মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিজয় দিবসের শোভাযাত্রার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হবে। অনুমতি পেলে সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দেবে।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
Link Copied