ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

হাসপাতালে ভর্তি ডিপজল, নেওয়া হবে সিঙ্গাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-১২-২০২৩ বিকাল ৫:২৮

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

যেখানে তিনি লেখেন, ‘হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অসুস্থতার কথা শুনে দেখতে এসেছেন ডিবি প্রধান হারুন ভাই, মিশা, জায়েদ খান। দেশবাসীর কাছে দোয়া চাই। যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।’

ডিপজলের মেয়ে অলিজা মনোয়ার বলেন, ‘গত তিন দিন ধরে আমার বাবা হাসপাতালে ভর্তি। বাবার জন্য সবাই দোয়া করবেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।’ 

অভিনেতা মিশা সওদাগর ডিপজলকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের পরম শ্রদ্ধেয় ডিপজল ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত দুইদিন চিকিৎসার পর অনেকটা সুস্থ। ডাক্তার সাজেস্ট করছেন আরো বেটার ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর যেতে। ২/১ দিনের মধ্যে উনি (ডিপজল) সিঙ্গাপুরে যাবেন। সবাই দোয়া করবেন।’

এর আগে গত ৯ আগস্ট চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া গত ৩১ মার্চ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে চোখের অপারেশন হয় ডিপজলের।

ডিপজল ১৯৯৩ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এ ছাড়া তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি সহসভাপতির দায়িত্ব পালন করছেন। ডিপজলের উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে হাবিলদার, যেমন জামাই তেমন বউ, জিম্মি, ঘরভাঙ্গা সংসার, আক্রোশ, অমানুষ হলো মানুষ, বাংলার হারকিউলিস প্রভৃতি।

এমএসএম / এমএসএম

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

নতুন সিনেমায় আলিয়া ভাটের ‘আবেদনময়ী’ লুক নিয়ে তোলপাড়

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’