৪৯ দিন পর নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীরা
২৮ অক্টোবরের মহাসমাবেশের পর প্রথমবার, দীর্ঘ ৪৯ দিন পর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে কার্যালয় এখনো বন্ধ। দলটির সিনিয়র কোনো নেতা এখনো ওই এলাকায় আসেননি।
বিএনপির পূর্বঘোষিত বিজয় শোভাযাত্রা পালনের জন্য শনিবার বেলা ১১টার পর থেকেই নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হচ্ছেন। বেলা একটায় এখান থেকেই শোভাযাত্রা শুরু হবে, শেষ হবে শান্তিনগর মোড়ে গিয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা সফল করার জন্য বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।
এর আগে সকালে একটি পিকআপে করে সাউন্ড সিস্টেম ব্যবহারের জন্য মাইক আনা হয় নয়াপল্টনে।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন