ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নির্বাচনে অংশগ্রহণ না করতে জিএম কাদেরকে হুমকি, থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২৩ দুপুর ২:৩৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করতে হুমকি দেওয়া হয়েছে। হুমকি উপেক্ষা করে যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয় স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) জিএম কাদেরকে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে মেসেজের মাধ্যমে এ হুমকি দেওয়া হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) জিএম কাদেরের ব্যক্তিগত সহকারী মো. আব্দুল হান্নানের করা ডিএমপির উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) থেকে এসব তথ্য জানা গেছে।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর জিএম কাদেরের ব্যক্তিগত মোবাইল নম্বরে মেসেজ করে হুমকি দেওয়া হয় তিনি যেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারপরেও যদি তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে তার পরিবার ও আত্মীয়স্বজনের প্রাণনাশের হুমকি দেওয়ার কথা বলা হয়েছে। এরপর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে শনিবার (১৬ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান বলেন, জিএম কাদেরকে হুমকি দেওয়ার বিষয়ে একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন