ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু হত্যার প্রধান কুশীলব জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চাইলেন তথ্য প্রতিমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ১১-৮-২০২১ রাত ৮:১১

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী, কুশীলব এবং হত্যার বেনিফিশিয়ারি; পরবর্তীতে যিনি সেনাপ্রধান হয়েছেন, সামরিক শাসক হয়েছেন, রাষ্ট্রপতি  হয়েছেন; সেই জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন। আজ বুধবার (১১ ‍আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে আলোকচিত্র ও ডিজিটাল কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা জাতির পিতার নেতৃত্বকে মেনে নিতে পারেনি, যারা পাকিস্তানি প্রেতাত্মা, যারা ৩০ লাখ শহীদের রক্তে কেনা স্বাধীনতার চেতনাকে ধারণ করে না, যারা শৃংখল ভাঙার স্বপ্ন দেখেনি তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানে বক্তৃতা করেন তথ্য সচিব মকবুল হোসেন। সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত শাহেনুর মিয়া।

এমএসএম / জামান

পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা

ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা

শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম

আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ

বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার

আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ