ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

মডার্নার দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে আজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২১ সকাল ৯:১

নভেল করোনা ভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার প্রথম ডোজ দেয়া বন্ধ হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ ‍আগস্ট) থেকে। একই সঙ্গে আজ থেকেই মডার্নার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১২ আগস্টের পর সারা দেশে মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ এবং দ্বিতীয় ডোজ দেওয়া আরম্ভ হবে। তবে, যেসব স্থানে উক্ত টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

এছাড়াও ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে চীনের তৈরি সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী টিকার দ্বিতীয় ডোজ শিগগিরই পাঠানো হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলমের অনুমোদনক্রমে এই নির্দেশনাটি সারা দেশের সিভিল সার্জন, হাসপাতাল পরিচালক, টিকা কেন্দ্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলেও জানানো হয়।

গত ১২ জুলাই দেশে সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়। এরপর কোভ্যাক্সের আওতায় আসা মডার্নার টিকা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় প্রয়োগ শুরু হয় ১৪ জুলাই থেকে।

জামান / জামান

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী

দক্ষিণ সুদান ও আবেই মিশন পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান