ভারত থেকে এলো আরো ১৮৬ টন অক্সিজেন
ভারত থেকে আরো ১৮৬ মেট্রিক টন ২৯০ কেজি তরল মেডিকেল অক্সিজেন দেশে এসেছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে সপ্তম চালানে আসল এ অক্সিজেন। বুধবার (১১ আগস্ট) রাতে ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি বেনাপোলে পৌঁছায়।
সহকারী স্টেশন মাস্টার পারভিনা খাতুন বলেন, জুলাই মাসে তিন চালানে অক্সিজেন এক্সপ্রেসের মাধ্যমে ৬০০ টন ও চলতি আগস্ট মাসের চার চালানে ৮০২ টন ২৯০ কেজি মেডিক্যাল অক্সিজেন দেশে এসেছে। ১ হাজার ৪০২ টন ২৯০ কেজি তরল মেডিকেল অক্সিজেন দেশে আসায় প্রায় সাড়ে ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে।
পারভিনা খাতুন বলেন, অক্সিজেনবাহী ট্রেনটি ভারতের টাটানগর থেকে সকালে ছেড়ে এসে বুধবার রাত ৮টার দিকে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে পৌঁছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে রাতেই ছেড়ে যায়। সেখানে অক্সিজেন নামিয়ে খালি ট্রেনটি আবার এ পথ দিয়ে ভারতে ফিরে যাবে।
বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, অক্সিজেনবাহী ভারতীয় ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়ে স্টেশনে প্রবেশের পর দ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে সিরাজগজ্ঞে খালাসের উদ্দেশে রওয়ানা হয়।
জামান / জামান
পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ
বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার
বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট
জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ
রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস
বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন
পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার
পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি
ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা
প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা