দুই কোটি ছাড়াল টিকাগ্রহীতার সংখ্যা
মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুরোধে সারাদেশে টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ছাড়িয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন। সবমিলিয়ে দেশে মোট কোভিড টিকা গ্রহণকারীর সংখ্যা দুই কোটি ৮৯ হাজার ১০৭ জন। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় গণটিকাসহ প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৫৩ হাজার ৭১৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪১ হাজার ৩৮০ জন ও নারী এক লাখ ১২ হাজার ৩৩৫ জন। এ নিয়ে দেশে প্রথম ডোজ গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫০ লাখ ২৩ হাজার ১৬২ জনে।
একই দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ লাখ ৬৩ হাজার ৭৭২ জন। তাদের মধ্যে পুরুষ ৯৪ হাজার ৮৩২ জন ও নারী ৬৮ হাজার ৯৪০ জন। এ নিয়ে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ৫০ লাখ ৬৫ হাজার ৯৪৫ জন।
এদিকে বুধবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ২ কোটি ৯৫ লাখ ৬২ হাজার ৫৫১ জনে দাঁড়িয়েছে।
জামান / জামান
অনুকূল পরিবেশ না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী
বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী
হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০
নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস
ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে
প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা
নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী