রাশমিকার ‘ডিপফেক’ ভিডিও কাণ্ডে সন্দেহভাজনের খোঁজ পেয়েছে পুলিশ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাশমিকা মান্দানার ‘ডিপফেক’ ভিডিও মামলায় ৪ সন্দেহভাজনের সন্ধান মিলেছে। দিল্লি পুলিশ এ ৪ জনের খোঁজ পেয়েছে। আজ (২০ ডিসেম্বর) সকালে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই সূত্রে এমনটাই জানা গেছে।
ভারতে সম্প্রতি উদ্বেগ সৃষ্টি করেছে ‘ডিপফেক’ ভিডিও। একের পর এক এ ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন ভারতীয় শোবিজ তারকারা। এদের মধ্যে শুরুতেই শিকার হন রাশমিকা মান্দানা। তুমুল গতিতে সেই ‘ডিপফেক’ ভিডিও ভাইরাল হয়।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সংবাদ সূত্রে জানা গেছে, এ মামলার তদন্তে দিল্লি পুলিশ ৪ সন্দেহভাজনের খোঁজ পেয়েছে। এনআই সূত্রের সংবাদ অনুযায়ী, এরা প্রত্যেকেই ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে বলে মনে করা হচ্ছে, তারা ভিডিওটি তৈরি করেননি। ফলে মূল সন্দেহভাজনের এখনও সন্ধান চলছে।
সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে দেখা যায়, কালো ডিপনেক ড্রেস পরে একটি লিফটে উঠছেন ‘পুষ্পা’ অভিনেত্রী। এরপর এক সাংবাদিক ও গবেষক অভিষেক কুমার, শুরুতে এটি প্রকাশ্যে আনেন এবং ভিডিও ভুয়া বলে প্রমাণ করেন।
সোশ্যাল মিডিয়ায় তিনি আসল ভিডিওটি পোস্ট করেন। এমনকী তিনিও এ পরিস্থিতির মোকাবিলা করার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান। কারণ ভারতে এ ‘ডিপফেক’-এর পরিমাণ ক্রমশ বেড়েই চলছে।
যে মূল ভিডিও সেটি আসলে ব্রিটিশ-ভারতীয় ইনফ্লুয়েন্সার জারা প্যাটেলের। কিন্তু ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে তার মুখ সরিয়ে সেখানে রাশমিকার মুখ সংযোজন করা হয়। এরপর একই ধরনের ঘটনার সম্মুখীন হন অভিনেত্রী ক্যাটরিনা কাইফও।
কিন্তু তার ছবি কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়া হয়। ‘ডিপফেক’-এর শিকার হয়েছেন কাজল, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো খ্যাতিমান নায়িকারা।
এমএসএম / এমএসএম
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা