মধুমিতার সঙ্গে ঘনিষ্ঠ যশ, প্রকাশ্যে ভিডিও!
টালিউড অভিনেতা যশ দাশগুপ্ত বর্তমানে অভিনেত্রী নুসরাত জাহানের সঙ্গে প্রেম করছেন। একসঙ্গে একই বাড়িতে থাকছেন তারা। এমনকি নুসরাতের গর্ভে যে সন্তান পৃথিবীর আলো দেখার অপেক্ষায়, সেই সন্তানের পিতাও নাকি যশ!
এই যখন অবস্থা, তখন অন্য নারীতে মজলেন অভিনেতা! অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন যশ। সেই ভিডিও এসেছে প্রকাশ্যে। তবে এ নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। কারণ এটা সত্যিকারের কোনো ঘনিষ্ঠতা নয়, একটি মিউজিক ভিডিওতেই তারা রোম্যান্স করেছেন।
গানের নাম ‘ও মন রে’। এটি গেয়েছেন বাংলাদেশের গায়ক তানভীর ইভান। সংগীতায়োজন করেছেন পিরান খান। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বা এসভিএফের প্রযোজনায় তৈরি হয়েছে বিশেষ এই মিউজিক ভিডিও।
বুধবার (১১ আগস্ট) দুপুরে গানটির টিজার প্রকাশ করা হয়। সেখানেই বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা দিয়েছেন যশ-মধুমিতা। বোঝার বাকি নেই, রোম্যান্টিক ধাঁচের এই গানে প্রেমের পূর্ণাঙ্গ রসায়ন ফুটিয়ে তুলেছেন তারা।
উল্লেখ্য, ভারতীয় বাংলা সিরিয়ালে অন্যতম জনপ্রিয় নাটক ‘বোঝে না সে বোঝে না’। বাংলাদেশে পর্যন্ত ধারাবাহিকটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। সেই নাটকের কেন্দ্রীয় দুই চরিত্র পাখি ও অরণ্যের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পান মধুমিতা ও যশ।
ওই নাটকের পর যশ চলে আসেন সিনেমায়। মধুমিতা অল্প-স্বল্প কাজ করলেও সেভাবে আর আলো ছড়াতে পারেননি। এছাড়া অভিনেতা গৌরবের সঙ্গে বিচ্ছেদের কারণে জীবনের বড় একটি ধাক্কা সামলাতে হয় ‘পাখি’কে। তবে ২০২০ সালে ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মধ্য দিয়ে মধুমিতাও নাম লেখান রূপালি পর্দায়।
এমএসএম / এমএসএম
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে