প্রিয়া অনন্যার ‘লাভ ইউ জান’
মডেল-অভিনেত্রী প্রিয়া অনন্যা। তার নতুন মিউজিক ভিডিও ‘লাভ ইউ জান’ জে এল মিউজিক ইউটিউব চ্যানেলে সম্প্রতি প্রকাশিত হয়েছে।জনপ্রিয় গীতিকার প্লাবন কোরেশীর কথা, সুরে এবং অভিজীৎ চক্রবর্তী জিতুর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন রাইসা খান। মিউজিক ভিডিওতে প্রিয়া অনন্যার বিপরীতে ছিলেন মডেল সাজ্জাদ চৌধুরী। ‘লাভ ইউ জান’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী।
মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা বলেন, কণ্ঠশিল্পী রাইসা খানের গাওয়া ‘লাভ ইউ জান’ গানটি অসাধারণ। এছাড়া মডেল সাজ্জাদ চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে কাজটি করলাম। গানটির ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা এম এইচ রিজভী। আমার বিশ্বাস তার সুনিপুণ নির্মাণশৈলী দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে। আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করছেন এটাই আমাদের সার্থকতা।
নির্মাতা এম এইচ রিজভী বলেন, ‘লাভ ইউ জান’ গানটি আইটেম ঘরানার। স্ক্রিনে প্রিয়া অনন্যা ও সাজ্জাদ চৌধুরীর রসায়নটা দারুণ ছিল। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ ভিডিওটি নির্মাণ করেছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো একটি কাজ হয়েছে। আশা করছি সবার গানটি সবার ভালো লাগবে।
এমএসএম / এমএসএম
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাবনা
সন্তানদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিন উদযাপন পরীমণির
এই ভালোবাসা আমার জন্য বিশাল পাওয়া
নজর কাড়লেন বিদ্যা সিনহা মিম
মনের ঘরে আলো জ্বালিয়ে রাখতে হবে
১৭ বছর পর ফিরছে ‘থ্রি ইডিয়টস’, অপেক্ষায় আমির খান
কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা