থাইল্যান্ডে ঘুরতে গেলেন দিশা-মৌনী, সমকামী বলে আক্রমণ
বলিউড অভিনেত্রী দিশা পাটানি ও মৌনী রায়। দু’জনেই বেশ ভালো বন্ধু। সম্প্রতি ছুটি কাটাতে একসঙ্গে থাইল্যান্ডে উড়াল দিয়েছেন এই দুই তারকা। সেখানে থেকেই নিজেদের বিভিন্ন খোলামেলা ছবি প্রকাশ করছেন সামাজিক মাধ্যমে।
বরাবরই নিজের সাহসী অবতার ও পোশাকের জন্য আলোচনার মুখে পড়েন দিশা পাটানি। কম যান না মৌনিও। থাইল্যান্ড সফরে গিয়ে দু’জনেই খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে।
কখনো বিকিনিতে সমুদ্রপাড়ে উষ্ণতা ছড়িয়েছেন আবার কখনো বাথরুমে ক্যামেরার ফ্রেমে একসঙ্গে ধরা দিয়েছেন। সেই ছবিগুলো নিয়মিত ইনস্টাগ্রামেও প্রকাশ করছেন দুই তারকা।
মৌনীর সঙ্গে দিশার অতিমাত্রার ঘনিষ্ঠতা ভালোভাবে নেয়নি নেটিজেনরা। সরাসরি তাদের দু’জনকে সমকামী বলে আক্রমণ করতেও ছাড়েননি তারা। কারো মন্তব্য, ‘আপনারা যে সমকামী, সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলেন?’ আবার কারো প্রশ্ন, ‘আপনারা কবে বিয়ে করছেন?’
যদিও এ নিয়ে কোনো প্রতিক্রিয়াই দেখাননি দিশা পাটানি ও মৌনি, বরং নিজের ইচ্ছে মতোই সময়টা উদযাপন করে যাচ্ছেন দুই বান্ধবী।
প্রসঙ্গত, বলিউডে বহুদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন টাইগার শ্রফ ও দিশা পাটানি। অন্যদিকে মৌনি রায় বিয়ে করেছেন একজন ব্যবসায়ীকে।
এমএসএম / এমএসএম
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা