ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

চিকিৎসার ব্যবস্থাপত্রে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২৩ রাত ১০:২১

ময়মনসিংহ-৪ আসনে চিকিৎসার ব্যবস্থাপত্রে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে ভোট চাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমান শান্ত।

অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের একদল ইন্টার্ন চিকিৎসক সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের পক্ষে চিকিৎসার ব্যবস্থাপত্রে ট্রাক প্রতীকে ভোট চেয়েছেন। চিকিৎসার ব্যবস্থাপত্রে এমন প্রচারণা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত।

তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা অবশ্যই সবাইকে মানতে হবে। কিন্তু স্বতন্ত্র প্রার্থীর এমন কাজটি দায়িত্ব ও কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় বহন করে।

অভিযোগের বিষয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সঞ্জীব সরকার বলেন, আইডিয়াল প্রেসক্রিপশনেই রোগীদের প্রেসক্রাইব করা হয়েছে। যেহেতু স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের আয়োজনে ক্যাম্পেইনটি চালানো হয়েছে। তাই প্রেসক্রিপশনে তার ছবি এবং প্রতীক ব্যবহার করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, চিকিৎসার ব্যবস্থাপত্রে ভোট চাওয়ার অভিযোগ পেয়েছি। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ব্যবস্থাপত্রে যারা ভোট চেয়েছেন, তারা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

আবিদ রহমান / আবিদ রহমান

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’