ভোটের দিন ইন্টারনেটের গতি ফুল স্পিড থাকবে: ইসি সচিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সবগুলো অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে। গতি স্লো হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।সোমবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।
কতগুলো ভোটকেন্দ্রকে নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হয়েছে? এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে, সবগুলোই ফুল স্পিডে চালু থাকবে।
ভোটের দিন ইন্টারনেট স্লো হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করি, না। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে বলা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আমরা যেহেতু একটা অথরিটি নিয়ে বলছি, সুতরাং তা বলা আছে কি না, এটা মুখ্য বিষয় হতে পারে না।
ইসি সচিব বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি ভোটের আগের দিন ৬ জানুয়ারি দেশবাসীকে জানাবেন ইসি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জাহাংগীর আলম বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ নির্বাচন নিয়ে ‘মিট দ্য প্রেস’ আয়োজন করা হয়েছে।
ইসি সচিব আরও বলেন, আমরা মূলত নির্বাচন সংক্রান্ত সব বিষয় দেশি-বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, মেহমান যারা আছেন তাদের সম্মুখে জানাতে চাই।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে এক হাজার ৮৯১ জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি রোববার।
এমএসএম / এমএসএম
ট্রাম্পের সঙ্গে তারেক ও জুবাইদা রহমানের ছবি পোস্ট করল মার্কিন দূতাবাস
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সাময়িক ঝড়ে বাংলাদেশ-ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক মুছে যাবে না
শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
হুমায়ুন কবিরের সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনার হামিদুল্লাহর বিদায়ী সাক্ষাৎ
পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল
রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান
ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী
গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়