ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০২৩-২০২৩ অর্থবছরের ২য় প্রান্তিকের অংশীজন সভা


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ১-১-২০২৪ দুপুর ৩:৫৪

বিআরটিসি’র মিরপুর বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্র মিরপুর, ঢাকা জাতীয় শুদ্ধাচার কৌশল  কর্ম-পরিকল্পনা 2023-2024 অর্থবছরের 2য় প্রান্তিকের অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র চেয়ারম্যান জনাব মোঃ তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি’র উর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীবৃন্দ বিভিন্ন স্টেকহোল্ডারগণ ও সাধারন জনগণ। 

স্বাগত বক্তব্যে বিআরটিসি’র পরিচালক (অর্থ ও হিসাব), ড. অনুপম সাহা (যুগ্মসচিব) বলেন শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের মাঝে উপস্থিতসহ সর্বসাধারণ সকলেই আমাদের অংশীজন। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিআরটিসি যে অনন্য উচ্চতায় পৌছে গেছে এ সম্পর্কে সকলেই জানেন। অনুষ্ঠানটির সঞ্চালক  মহাব্যবস্থাপক (আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) জনাব ফাতেমা বেগম বিআরটিসির উন্নয়নের স্থিরচিত্র উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। 

উন্মোক্ত আলোচনা পর্বে মোহাম্মদ আতিকুর রহমান লিটন বলেন দূরদূরান্ত থেকে আগত যাত্রীদের বিশ্রামের জন্য এখানে কোন কাউন্টার নির্মাণ করা প্রয়োজন। বিআরটিসির চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে ভাড়াটিয়া তুলে দিয়ে বিশ্রামের জন্য যাত্রী কাউন্টার নির্মাণ করা হবে। মজিবুর রহমান নামের একজন স্টেকহোল্ডার বলেন, বর্তমানে বিআরটিসি’র বাসগুলো দেখলে খুব ভালো লাগে। বিআরটিসির ত্রুটিযুক্ত বাসগুলো দ্রুত মেরামত করে অনরুট করা হচ্ছে। বিআরটিসির সাথে অন্যান্য বাস মালিকদের প্রতিযোগীতা চলছে। গনপরিবহন মালিক সমিতির একজন সদস্য বলেন, গনপরিবহনের মালিক হয়েও আমি বিআরিটিসির বাসে চলাচল করে স্বাচ্ছন্দবোধ করি কারন বিআরটিসির বাসগুলো যেমন পরিষ্কার তেমন ত্রুটিমুক্ত। 

সভাপতির বক্তব্যে বিআরটিসির চেয়ারম্যান বলেন, বিআরটিসির একটি গাড়িও দৃষ্টিকটুর থাকার সুযোগ নেই। বিআরটিসির ত্রুটিযুক্ত গাড়িগুলো দ্রুত মেরামত করে সৌন্দর্য বর্ধন করতে হবে। ভারী মেরামতকৃত গাড়িগুলোর ভারী মেরামতের জন্য 06টি অঞ্চলে ভাগ করা হয়েছে। দক্ষ কারিগর তৈরি করার লক্ষ্যে গাজিপুর প্রশিক্ষণ কেন্দ্র এবং তেজগাঁও মেরামত কারখানাতে আবাসিক প্রশিক্ষণ চালু করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও শুদ্ধতা নিশ্চিত করার মাধ্যমে বিআরটিসি’কে সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর যে প্রয়াস তা অব্যাহত থাকবে। 
অনুষ্ঠানের সঞ্চালক জনাব ফাতেমা বেগম (জিএম, আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ), সভাপতির নির্দেশক্রমে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। 

এমএসএম / এমএসএম

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

অনলাইন ই-জামিননামা আরও ১২ জেলায় চালু

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

তিন জেলায় নতুন এসপি নিয়োগ, পুলিশে বড় রদবদল

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে : অমিত

২৪ ঘণ্টায় হাম ও ‎উপসর্গে ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০২৫

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বললো ডিবি

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী