ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

একদিনে রেকর্ড ২৪২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২১ রাত ৮:১২

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ২৪২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২২১ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন। এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯৬ জনে। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৮২৪ জন ও ঢাকার বাইরে ৭২ জন ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৬৯ জনসহ মোট ১৯৪ জন রোগী ভর্তি হন। অপরদিকে ঢাকার বাইরের ২১ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে (ঢাকা জেলা ব্যতীত) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন, রাজশাহী বিভাগে একজন ও চট্টগ্রাম বিভাগে একজন ভর্তি হন। এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ২২ জনের তথ্য পর্যালোচনা করার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নিশ্চিত করেনি পর্যালোচনা কমিটি।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১২ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ৫ হাজার ৪৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫১৬ জন। চলতি বছরের জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ২৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ১২ আগস্ট পর্যন্ত ২ হাজার ৭৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

জামান / জামান

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রদ্ধা-ভালোবাসায় পালিত হচ্ছে খালেদা জিয়ার জন্মবার্ষিকী