দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের আজ বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
শপথ নিলেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করান।
এর মধ্য দিয়ে একাদশ সংসদ বিলুপ্ত এবং দ্বাদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো।
এর আগে সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথকক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটের দিকে। অবশ্য সকাল ১০টার আগেই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে জাতীয় সংসদে উপস্থিত হন।
রোববারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২২২টি আসনে জয়লাভ করে এবং স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয় ৬২টি আসনে।
অপরদিকে, জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হয়েছেন। আর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির প্রার্থীরা একটি করে মোট তিনটি আসনে বিজয়ী হয়েছেন।
শপথের রেওয়াজ অনুযায়ী, যেহেতু স্পিকার নিজেই জয় পেয়েছেন প্রথমে তিনি নিজেকে নিজে এবং পরে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের শপথ পাঠ করান।
আবিদ রহমান / আবিদ রহমান
গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়
আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়া গেলেন স্পিকার
মালয়েশিয়ায় প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর ওপরই গুরুত্ব দেওয়া হবে: শ্রমমন্ত্রী
কমলা ৫৫০, মাল্টা ৪৫০ টাকা কেজি
‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’
ক্রীড়া ভাতায় ৩১ জন বাদ, যুক্ত হচ্ছেন আরও ৯৫ ক্রীড়াবিদ
গুজব ও উসকানি নিয়ে সতর্ক থাকতে পূজা উদযাপন পরিষদকে আহ্বান এসপি মাসুদের
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
আমলাতন্ত্র সংস্কারবিরোধী, আমলারা রাজনৈতিক প্রভুদের অধীনে চলতে চায়
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার
সরকারি সেবা পেতে মানুষকে যেন দরজায় দরজায় ঘুরতে না হয়
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন