নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বললেন মেনন
জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে জিতে নিজেকে ‘হারাধনের একটি ছেলে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে শপথগ্রহণের পরে তিনি এ কথা বলেন।
জোটের বেশ কয়েকজন গত সংসদে এমপি ছিলেন, এবার আপনি একা, অনুভূতি কেমন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হারাধনের একটি ছেলে। টেকাটাই গুরুত্বপূর্ণ। সংগ্রাম করে টিকে থাকাটা বড় ব্যাপার। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে চলি, যাদের অর্থবিত্ত নেই তাদের এ ধরনের নির্বাচনে বেরিয়ে আসা কঠিন কাজ। আমার বিজয়টা এবার বিস্ময়কর লেগেছে কারণ আমি ৭৩ সাল থেকে এ পর্যন্ত নির্বাচন করে এবার সর্ববৃহৎ ব্যবধানে জিতেছি। প্রায় ৯০ হাজার ভোটে আমি জিতেছি। ভোটে মানুষের স্বতঃস্ফূর্ততা আমার ভালো লেগেছে।
রাজধানী ছেড়ে নিজের এলাকায় ফিরে গেলেন, সে অনুভূতিটা কেমন জানতে চাইলে তিনি বলেন, এই আসনে ১৯৯১ সালেও আমি এমপি ছিলাম। সেখানে পিছিয়ে থাকা লোকজন রয়েছে। তারপরও আমি মনে করেছি যে মানুষ আমাকে পুরোনোভাবেই গ্রহণ করেছে। সেভাবেই তারা আমাকে দেখতে চায়।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন