ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

আজ ‍আসছে চীনের উপহারের আরো ১০ লাখ টিকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৮-২০২১ দুপুর ১২:১৩

চীন সরকারের উপহার হিসেবে সিনোফার্মের আরো ১০ লাখ ডোজ টিকা আজ দেশে আসছে। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও ঢাকার চীনা দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চীন সরকারের উপহারের ১০ লাখ ডোজ টিকা শুক্রবার দেশে আসবে। এছাড়া শনিবার (১৪ আগস্ট) সিনোফার্ম থেকে কেনা টিকার ১০ লাখ ডোজ আসবে।

এদিকে, চীন সরকারের উপহারের ১০ লাখ টিকা বাংলাদেশে আসার তথ্য বৃহস্পতিবার (১২ আগস্ট) চীনা দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে জানানো হয়। দূতাবাস জানায়, সিনোফার্ম থেকে বাংলাদেশের জন্য উপহারের এক মিলিয়ন ডোজ টিকা চীনের তিয়ানজিন শহরে শিপমেন্টের জন্য প্রস্তুত।

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সব মিলিয়ে ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন। এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা এখন পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। সব মিলিয়ে এখন পর্যন্ত চীন থেকে ১ কোটি ১৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

গত সোমবার (৯ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, ১৫ আগস্টের মধ্যে দেশে আরো ৫৪ লাখ টিকা আসবে। কোভ্যাক্স থেকে আরও ৩৪ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে। এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।

জামান / জামান

অব্যবহৃত জলাশয় তরুণদের মধ্যে বণ্টন করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে

স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

অনুকূল পরিবেশ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৯০০

নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী

রাতে দাঁড়িয়ে দুপুর হচ্ছে ফিলিং স্টেশনে, তবু মিলছে না গ্যাস

ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছে

প্রতিটি জেলায় স্থাপিত হচ্ছে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ কেন্দ্র: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২৫ মেধাবী শিক্ষার্থীকে সরাসরি চিঠি লিখলেন ডিসি ফরিদা

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী