রাস্তায় দাঁড়িয়ে জন্মদিনের কেক কাটলেন সাইফকন্যা সারা!
তারকা দম্পতির সন্তান সারা আলী খান। আবার তিনি নিজেও এখন বলিউডের তারকা। অথচ তিনিই কিনা জন্মদিনের কেক কাটলেন রাস্তায় দাঁড়িয়ে! শুনতে অবাক লাগলেও এমনই কাণ্ড ঘটিয়েছেন সাইফকন্যা। বৃহস্পতিবার (১২ আগস্ট) ছিল সারা আলী খানের জন্মদিন। বিশেষ এই দিন তিনি কাটিয়েছেন পরিবারের সঙ্গে। তবে পাপারাজ্জিদের সঙ্গেও কিছুটা সময় ভাগ করে নেন অভিনেত্রী। এদিন সকাল থেকেই সারার বাড়ির সামনে বাহারি বেলুন, কেক নিয়ে অপেক্ষা করছিলেন তারা। তাদের জন্যই বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে কেক কাটেন সুদর্শনা এই তরুণী।
ব্যতিক্রম এই মুহূর্তটি ভিডিও আকারে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আর মুহূর্তেই হয়ে গেছে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, সাদা রঙের টপস আর নীল জিন্স পরে আছেন সারা। তার মুখে মাস্ক। পাপারাজ্জিদের আনা কেক হাতে নিয়ে কাটছেন তিনি। উপস্থিত সবাই সমস্বরে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন।
তারকা হয়েও এভাবে রাস্তায় দাঁড়িয়ে কেক কেটে সবার বাহবা পাচ্ছেন সারা। সবাই বলছেন, তিনি একজন ‘ডাউন টু আর্থ’ অভিনেত্রী। যিনি খ্যাতি নিয়ে অহংকার করেন না।
প্রসঙ্গত, বলিউড তারকা সাইফ আলী খান ও অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলী খান। ১৯৯৫ সালের ১২ আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। সাইফ ও অমৃতা বিয়ে করেন ১৯৯১ সালে। তাদের সংসারে সারা ছাড়াও ইব্রাহিম আলী খান নামের এক পুত্রের জন্ম হয়। ২০০৪ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর সারা ও ইব্রাহিমকে জীবন কাটাচ্ছেন অমৃতা। অন্যদিকে অভিনেত্রী কারিনা কাপুরকে বিয়ে করে দ্বিতীয় সংসার করছেন সাইফ।
জামান / জামান
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে