বিএনপি আশায় আছে দেশে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে: কাদের
বিএনপি নেতাদের ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচন বর্জনকারীরা এখনো পিছু হটেনি। এখন তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে, এ সরকার যেন (ক্ষমতায়) থাকতে না পারে।’
তিনি বলেন, ‘তারা (বিএনপি নেতারা) আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। শেখ হাসিনা ভিসা বিধি-নিষেধের কোনো পরোয়া করেন না।’
শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এ সময় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করার সবই করা হবে।’
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
Link Copied