ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নির্বাচনকেন্দ্রিক সহিংসতার বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ তদন্ত চায় যুক্তরাষ্ট্র


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৯-১-২০২৪ দুপুর ১০:৩৫
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশে নির্বাচনকেন্দ্রিক সহিংসতার খবরগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত চায় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

তিনি বলেন, আমরা এখন বাংলাদেশ সরকারকে উৎসাহিত করছি সহিংসতার খবরগুলো বিশ্বাসযোগ্য ও স্বচ্ছভাবে তদন্ত করতে, অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনতে। রাজনৈতিক সহিংসতা প্রত্যাখ্যান করতে আমরা সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।

ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন- 'বাংলাদেশে গণতন্ত্রকে দুর্বল করা এবং হাজার হাজার বিরোধী দলের সদস্যকে কারারুদ্ধ করার বিষয়ে কথিত ভুয়া নির্বাচনের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে? আপনি আপনার বিবৃতিতে উল্লেখ করেছেন, সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।'

এর জবাবে মিলার আবারো জানিয়ে দেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। সেই সঙ্গে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে দেশটি উদ্বিগ্ন।

মিলার বলেন, আমরা অন্যান্য পর্যবেক্ষকদের সঙ্গে একমত যে, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। বিরোধী দলের হাজার হাজার সদস্যের গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে আমরা উদ্বিগ্ন। আমরা দুঃখিত যে, সব দল এতে অংশ নেয়নি এবং নির্বাচনের সময় ও এর আশেপাশের মাসগুলোতে যে সহিংসতা হয়েছে, আমরা তার নিন্দা জানাই।

আবিদ রহমান / আবিদ রহমান

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

ঘূর্ণিঝড়-বন্যা : নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি

দশদিন আগে ঢাকায় আসেন অজিত দোভাল, নভেম্বরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

টানা বর্ষণ : বন্যা দুর্যোগ ঘোষণা করলো ব্যাংকক

ইরানের নতুন শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্প, ফের অভিযানের পরিকল্পনা

হুথিদের আরও বেশ কয়েকটি ঘাঁটির দখল নিলো ইয়েমেনি সেনাবাহিনী

ইরান শান্তি চায়, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতি ‘অবিশ্বাস’ এখনও রয়েছে

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত : ভিডিও

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় সৌদি

চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক