ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সেতুতে বারবার ধাক্কা ষড়যন্ত্র কি-না তা তদন্ত করতে হবে : সেতুমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৮-২০২১ রাত ৮:৪৮

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগছে। পদ্মা সেতুর পিলারে আজকেও একই ঘটনা ঘটেছে। এটাকে তুচ্ছ ঘটনা বা কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে যাওয়া ভুল হবে। এখানে কোনো ষড়যন্ত্র আছে কি-না, সেটা তদন্ত করে দেখতে হবে। শুক্রবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতু পরিদর্শনকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেতু এলাকার ১ নম্বর পিলারের সামনে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও সক্ষমতার সোনালি ফসল পদ্মা সেতু। এ সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র আছে। এখনো পদ্মা সেতুর পেছনে লোক লেগে আছে। আমি সরিষার মধ্যে ভূত আছে কি না সেটা খুঁজে বের করতে হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন গোটা জাতির সম্পদ। সেতুতে কেন বারবার অঘাত লাগছে। এটা মানুষের অনুভূতিতে আঘাত লাগছে। আগামী বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করবেন বলে আমরা আশা করছি।

এ সময় উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সচিব আবু বক্কর ছিদ্দিক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম, জেলা প্রশাসক কাজী নাহীদ রসুল, পুলিশ সুপার আব্দুল মোমেন প্রমুখ।

জামান / জামান

পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে রাশিয়া-বাংলাদেশ

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতকে গভর্নরের আহ্বান

দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের

বাবার বকুনিতে বাড়ি ছাড়ে আব্দুল্লাহ, ৭ দিন পর টঙ্গী স্টেশনে উদ্ধার

বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ মিশনে হতাহতদের ৭০ পরিবার পেল ফ্ল্যাট

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ

রাতের মধ্যে ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

বাসভাড়া বাড়ল কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

পুলিশে বড় পরিবর্তনের পর এবার ৪ জেলায় নতুন পুলিশ সুপার

পুলিশের ঊর্ধ্বতন ২২ কর্মকর্তাকে বদলি

ডিসেম্বরের মধ্যে টি+১ ও স্ক্রিপ্ট নেটিং চালুর পরিকল্পনা

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করার কারণ জানালেন তার উপদেষ্টা

রোহিঙ্গা সংকট ও বঙ্গোপসাগরে জ্বালানি অনুসন্ধানে বিনিয়োগের আহ্বান