ইসির ২১৬ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত
করোনা মহামারীর শুরু থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। শনিবার (১৪ আগস্ট) ইসির সিনিয়র সহকারী সচিব রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৯ জন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ৫৮ জন এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সব শেষ খবর পর্যন্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ ১০ জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন বলেও জানান তিনি।
করোনাকালে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এনআইডি সেবা চালু রাখে নির্বাচন কমিশন। এই সেবা দিতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীরা করোনায় আক্রান্ত হচ্ছেন বলে ইসি কর্মকর্তারা দাবি করেন।
জামান / জামান
পুলিশের বিভিন্ন ইউনিটে ১১ কর্মকর্তার বদলি-পদায়ন
সারাদেশে কমতে পারে দিন-রাতের তাপমাত্রা
ফার্মেসির গোডাউনে সরকারি ভ্যাকসিন, ৫০ হাজার টাকা জরিমানা
শেরেবাংলা নগরে সচিবালয়, ২০২৯ সালে শুরু হবে কার্যক্রম
আগামী বছর উৎপাদিত বিদ্যুৎ রাখার জায়গা থাকবে না: চিফ হুইপ
দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী
পিএসসি থেকে দুই সদস্যের পদত্যাগ
বাংলাদেশে ৩৯০ কোটি টাকার অনুদান ঘোষণা কানাডার
আগারগাঁওয়ে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু