ফের প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়
সজীব আহমেদ ওয়াজেদকে (জয়) আবারও প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।রোববার (২১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগের সরকারেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তিনি। এর আগে গত ২৯ নভেম্বর এই পদ থেকে পদত্যাগ করেন তিনি।
ওইদিন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা তার পদত্যাগের তথ্য নিশ্চিত করেন।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠন করে আওয়ামী লীগ। গত ১১ জানুয়ারি সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পঞ্চম মেয়াদে রাষ্ট্র পরিচালনায় এবার শেখ হাসিনার সঙ্গী হন ২৫ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী।
নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রধানমন্ত্রীর ছয়জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। গত মন্ত্রিসভার মতো নতুন মন্ত্রিসভায়ও ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক মুখ্যসচিব কামাল আব্দুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন।
এমএসএম / এমএসএম
সরকারি সেবা পেতে মানুষকে যেন দরজায় দরজায় ঘুরতে না হয়
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন
বাংলাদেশকে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দেখে না ইইউ : মাইকেল মিলার
ফারইস্টের ৬২৮ শতাংশ জমি দখলের অভিযোগ, পুলিশের নিষ্ক্রিয়তার দাবি
পাঁচ দিনে বৃষ্টিপাত কমার আভাস, কমবে তাপমাত্রাও
সৌদি আরবে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ
হাম-রুবেলা নিয়ন্ত্রণে ইমাম-খতিবদের সম্পৃক্ত করে প্রচারের আহ্বান
সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪
বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু
বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই
পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ