মারা গেলেন আরিফিন শুভর মা
চিত্রনায়ক আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন ঢালিউডের আরেক আলোচিত নায়ক জায়েদ খান।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ ফযর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।
’
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় আরিফিন শুভ। সিনেমায় তিনি শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।
এদিকে গত বছর নভেম্বরে নতুন ওয়েব সিরিজে শুভর অভিয়নের কথা সামনে আসে। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে কলকাতার সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন আরিফিন শুভ।
আবিদ রহমান / আবিদ রহমান
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা