ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কী কারণে শ্রীলেখা এমন লাল?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ১:৩৯

বলিউড স্টার শ্রীদেবীর জন্মদিন ছিল ১৩ আগস্ট। জন্মদিনে অসংখ্য ভক্ত তাকে স্মরণ করেছেন। বাদ গেলেন না তার আরও এক অনুগামী, টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। 

শ্রীলেখা যে শ্রীদেবীর ফ্যান, তা ইতোমধ্যে অনেকেই জানেন। এই কথা বিভিন্ন সাক্ষাৎকারে শ্রীলেখা নিজেই বলেছেন বহুবার। প্রিয় তারকার জন্মদিনে তার বিভিন্ন লুক রিক্রেয়েট করার চেষ্টা করলেন তিনি। সেই সঙ্গে নিজের ফ্যানদের সঙ্গেও ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কোনো ছবিতে 'জানবাজ' তো কোনোটিতে 'ইংলিশ ভিংলিস'-এ শ্রীদেবীর মতো সাজার চেষ্টা করেছেন। সেই সঙ্গে ছবির ক্যাপশনে লিখেছেন, "আমার দেবী'! সত্যিকারের প্রথম মহিলা সুপারস্টার। তার প্রতি একটি ছোট শ্রদ্ধাজ্ঞাপন করলাম"।  

শুধু ছবি না 'জানবাজ'-র জনপ্রিয় গান 'হর কিসিকো নহি মিলতা ইহা প্যায়ার জিন্দেগী ম্যায়' গানে লাল শিফনের শাড়িতে একটি ছোট নাচের ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা। শুধু কি তাই? সেই ভিডিও নিজের সোশ্যাল পেজে শেয়ার করা মাত্রই ভার্চুয়াল ভালোবাসায় ভরিয়েছেন তার ভক্তরা। সম্প্রতি নিজের আরও কিছু ফটো সেশনের মুহূর্ত সকলের সঙ্গে তুলে ধরেছেন অভিনেত্রী। সেই ছবিগুলিতে মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

কিছুদিন আগেই শ্রীলেখা মিত্রের ভাবনা ও নির্দেশনায় তৈরি হয়েছে একটি ছোট ছবি 'পাউরুটিতে প্রেম'। গল্পে বলা তার জীবনের অংশ পর্দায় তুলে ধরেছেন অমৃতা চট্টোপাধ্যায় এবং তার সেই ডেটের চরিত্রে দেখা গেছে মৈনাক গঙ্গোপাধ্যায়। এক টুকরো পাউরুটি কীভাবে প্রেমের অণুঘটক হতে পারে, ব্লাটে গিয়ে সেই উপলব্ধির কথা ছবিতে বর্ণনা করেছেন শ্রীলেখা।  

প্রসঙ্গত, সম্প্রতি নিজের ইন্সটা পেজে একটি ঘোষণা দিয়েছিলেন শ্রীলেখা মিত্র। ভিডিওর মাধ্যমে তিনি জানিয়েছিলেন, প্রতিদিন ভক্তদের একটা করে প্রশ্নের উত্তর দেবেন তিনি। আর তাই শুরু হয়েছে একের পর এক প্রশ্নবাণ! ইতোমধ্যে বহু প্রশ্নের উত্তর দিয়েছেন শ্রীলেখা মিত্র।

যার মধ্যে এক নেটিজেন তাকে বলেন, অনেক প্রশ্ন আছে, কিন্তু তোমাকে দেখে ভুলে যাই। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বেশ মোহময়ী লুকে বলেন, আমি প্রশ্ন করছি করছি- কেন?

এমএসএম / এমএসএম

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ