নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
বিএনপির কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। এ সময় তাদেরকে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত কালো পতাকা মিছিল করার কথা রয়েছে বিএনপির। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মিছিলে অংশ নেওয়া কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমানসহ দলের সিনিয়র নেতারা।
এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের মৌখিক অনুমতি মিলেছে। নয়াপল্টন থেকে মিছিল শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।
এদিকে একই দাবিতে গতকাল শুক্রবার দেশের জেলায় জেলায় কালো পতাকা মিছিল করেছিল বিএনপি। চলমান শান্তিপূর্ণ যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট, ‘জাতীয়তাবাদী সমমনা জোট’ ‘গণফোরাম ও পিপলস পার্টি’, ‘এলডিপি’ কালো পতাকা মিছিল করবে। তারা আগামী ৩০ জানুয়ারি সমাবেশ করবে। তবে এই কর্মসূচিতে নেই গণতন্ত্র মঞ্চ।
গত বছরের ২৮ অক্টোবর পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের এক পর্যায়ে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। তারপর দলটির সিনিয়র নেতাসহ সারা দেশে ব্যাপক ধরপাকড় করা হয়। এই অবস্থায় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যায়। তখন রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করে তারা। আর নির্বাচনের পরে লিফলেট বিতরণ ও ঘরোয়া সভা-দোয়া মাহফিলের মধ্যে কার্যক্রম সীমিত ছিল বিএনপির।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন