ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

ছেলে মাকে বিকিনিতে দেখে বড় হচ্ছে, অন্যরা পরলে কুনজরে দেখবে না


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-১-২০২৪ বিকাল ৫:৮

টলিউডে সিনেমার সংখ্যা কম পূজা ব্যানার্জীর। তবে যে কয়টা করেছেন, সবই কমবেশি হিট। সামাজিকমাধ্যমে খোলামেলা পোশাকে অভিনেত্রীকে প্রায় সময়ই ছবি শেয়ার করতে দেখা যায়। কারও কটাক্ষ ও কটূক্তিতে তার কোনো যায় আসে না। এমনকি তাকে বিকিনিতে দেখে দেখেই নাকি তার ছেলে বড় হচ্ছে। অভিনেত্রীর দাবি, অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না। এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

পূজা ব্যানার্জী বলেন, আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলা মনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে। তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো কুনজরে দেখেন অনেকে। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনোই কুনজরে দেখবে না। আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত।

তিনি বলেন, আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি।

পূজা বলেন, শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনেতাদের চরিত্রের প্রয়োজন অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবন একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ, তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

নিজের ভাইয়ের সঙ্গে ছবি দিয়ে বুলিংয়ের শিকার হয়েছিলেন দাবি করে অভিনেত্রী বলেন, বেশ কয়েক বছর আগে রাখিতে আমি আমার ভাইয়ের সঙ্গে ছবি দিয়েছিলাম। সেটাকে নিয়ে কুৎসিত মন্তব্য করা হয়। নজর খারাপ হলে আমি বিকিনি পরি কিংবা বোরখা— সবটাই নোংরা মনে হবে।

এক সময় হিন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত মুখ ছিলেন পূজা। টলিউডে তার অভীনিত সিনেমার সংখ্যা কম। তবে যে কয়টা করেছেন, সবই কমবেশি হিট। তিনি যখন বাংলা ইন্ডাস্ট্রি থেকে মুম্বাইয়ে পা বাড়ালেন, মন ভেঙেছিল বাংলার একাধিক নায়কের। এখন স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত থাকছেন পূজা। টলিউডের সঙ্গেও তার বাড়ছে যোগাযোগ। ২৬ জানুয়ারি মুক্তি পেয়েছে তার নতুন সিরিজ ‘ক্যাবারে’।

এমএসএম / এমএসএম

যে গানের নেপথ্যে চা শ্রমিকদের নির্মম বাস্তবতার ইতিহাস

উত্তম-সুচিত্রা থেকে দেব-কোয়েল, তারকাদের আসল নাম জানেন কি?

হঠাৎ হাসপাতালে ভাস্কর ব্যানার্জি, কী হয়েছে অভিনেতার?

নতুন গল্পের খোঁজে রাজীব, সুমন ও খসরু

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে যে কারণে আপ্লুত সাফা কবির

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’

চার সিনেমার প্রস্তাব, অপূর্ব কি ফিরবেন বড় পর্দায়?

বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?

নতুন লুকে জায়েদ খান, মুক্তি পেল ‘শিকারি’

তৃতীয় সন্তানের মা হচ্ছেন কারিনা, যা জানা গেল

হাওর অঞ্চলের মানুষের গল্পে রুনা খান

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

রাতে টিএসসিতে গাইবে ‘আভাস’, ভক্তদের আমন্ত্রণ তুহীনের