ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সংরক্ষিত আসনে ট্রান্সজেন্ডার কমিউনিটির সদস্য রাখার আহ্বান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-১-২০২৪ বিকাল ৭:৫৬

জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে একজনকে মনোনয়ন দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের রাষ্ট্রবিজ্ঞানীদের সংগঠন ‘বাংলাদেশ পলিটিকাল সায়েন্স নেটওয়ার্ক (বিপিএসএন)।

রোববার (২৮ জানুয়ারি ) সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্তী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিপিএসএনের আহ্বায়ক অধ্যাপক ড হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড সাব্বির আহমেদ এক বিবৃতিতে বলেন, সংবিধানের অনুচ্ছেদ ২৭ এবং ২৮ এর বিধান মতে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। সে বিবেচনা থেকে বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে অনুরোধ করা হচ্ছে যে, ট্রান্সজেন্ডার কমিউনিটি থেকে একজন প্রতিনিধিকে সংসদের সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হোক।

এতে করে জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমরা বিশ্বাস করি। বিগত দ্বাদশ সংসদ নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে রংপুর-৩ আসনে একজন ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রার্থী আনোয়ারা ইসলাম রানী প্রায় ২৪০০০ ভোট প্রাপ্ত হন। আমরা অনুরোধ করছি এই প্রার্থীকেই উক্ত কমিউনিটি থেকে সংরক্ষিত আসনে মনোনীত করা হোক।

আবিদ রহমান / আবিদ রহমান

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’