ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধু স্মরণে নতুন করে ‘যদি রাত পোহালে শোনা যেত’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২১ দুপুর ৩:৫০

বঙ্গবন্ধুকে নিয়ে কালজয়ী গান ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নতুন সংগীতায়োজনে নির্মিত হয়েছে। ১৩ আগস্ট (শুক্রবার) বেলা ১১ টায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ তার নিজ বাসভবনে গানচিত্রটির মোড়ক উন্মোচন করেন। 

হাসান মতিউর রহমানের কথায়, মলয় কুমার গাঙ্গুলীর সুরে সময়োপযোগী সংগীতায়োজনে গানটি পুনঃনির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গানটির দৃষ্টিনন্দন ভিডিও নির্দেশনা দিয়েছেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী।

এতে কণ্ঠ দিয়েছেন-ঐশী, লুইপা, দোলা, আনিকা, ডোরা, আর্নিক, রেশমী, তাসফি, সিঁথি সাহা, পূজা, হৈমন্তী, পুতুল, ঝিলিক, কর্ণিয়া এবং কৌশিক হোসেন তাপস নিজে। যৌথভাবে এটির আয়োজন করেছে টি এম প্রোডাকসন্স ও টি এম রেকর্ডস।

নতুন সংগীতায়োজনে গানটি পুনঃনির্মাণ প্রসঙ্গে কৌশিক হোসেন তাপস বলেন, ‘এটি অত্যন্ত সম্মানের একটি বিষয়। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত এটি বাংলাদেশের প্রতিটি মানুষের প্রিয় গান। আমি চেষ্টা করেছি একটু ব্যতিক্রমী ও সময়োপযোগী সংগীতায়জনে গানটিতে যতটুকু সম্ভব ভিন্ন মাত্রা যুক্ত করতে। এর ফলে গানটির সঙ্গে আগামী প্রজন্ম আরও ব্যাপকভাবে সংযুক্ত হবে বলে আমার বিশ্বাস।’

শোক দিবসের প্রথম প্রহরে গানবাংলা টেলিভিশন, চ্যানেলটির ফেসবুক এবং ইউটিউব চ্যানলে একযোগে গানচিত্রটি উন্মুক্ত করা হবে।

এমএসএম / এমএসএম

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ