ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জিএম কাদেরকে বহিষ্কারের ঘোষণায় যা জানাল ইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১-২০২৪ রাত ১:১৩
ফাইল ছবি
ফাইল ছবি

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আমলে নেওয়ার সুযোগ নেই। 

রোববার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ইসির অতিরিক্ত সচিব বলেন, বর্তমানে নির্বাচন কমিশনে যে কমিটি আছে। সেখানে যাকে চেয়ারম্যান ও মহাসচিব পদে রাখা হয়েছে তাকেই আমলে নেবে কমিশন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি ভেঙে গিয়ে কাউন্সিলের পর নতুন কমিটির কোনো চিঠি এলে তা আমলে নেবে ইসি। এক্ষেত্রে দুই পক্ষ থেকে দুটি কমিটি হলে তখন বিষয়টি পর্যালোচনার মাধ্যমে আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে।

‘এমন দ্বন্দ্বে জড়িয়ে ইসির নিবন্ধন হারানোর পথে রয়েছে গণতন্ত্রী পার্টি, জাপারও সে অবস্থা হতে পারে কি না? -এমন প্রশ্নের জবাবে অশোক কুমার দেবনাথ বলেন, পরিস্থিতি একই হলে তখন আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, এদিন দুপুরে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একই সঙ্গে নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি

আবিদ রহমান / আবিদ রহমান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন