মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ
আটকের কিছু সময় পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে ছেড়ে দিয়েছে পুলিশ।মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায় বলে অভিযোগ তোলা হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে তাকে আবার ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, কিছুক্ষণ আগে মঈন খানের সঙ্গে কথা রয়েছে। তিনি বলেছেন, তাকে থানা থেকে ছেড়ে দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরf জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মির্জা সালাউদ্দিন বলেন, মঈন খানকে পুলিশ ছেড়ে দিয়েছে। তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। তার নিরাপত্তার জন্যই তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন তিনি বাসায় চলে যাচ্ছেন।
এমএসএম / এমএসএম
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন
এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন
Link Copied