ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

৪ বিভাগে বৃষ্টি হতে পারে, বাড়তে পারে শীত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-২-২০২৪ দুপুর ১:৩৪

গত দুদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। শুক্রবারও দেশের চার বিভাগে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা কমে শীত বাড়ার আভাসও দিয়েছেন আবহাওয়াবিদরা।

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা বেড়েছে। কমেছে শীতের অনুভূতি। এখন আবার শীত কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

বৃহস্পতিবারের মতো শুক্রবারও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি ছিল। এসময় সবচেয়ে বেশি ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে। গতকাল সন্ধ্যার পর ঢাকাতেও বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন>> জলবায়ুর প্রভাব মোকাবিলায় এক বছরে ১০ বিলিয়ন ডলারের রেকর্ড প্রতিশ্রুতি এডিবির 

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শনিবার সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার বৃষ্টি হবে না জানিয়ে আবহাওয়া দপ্তর পূর্বাভাসে বলেছে, ওইদিন সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

এমএসএম / এমএসএম

সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪

বে অব বেঙ্গল কনভারসেশ‌নের দ্বিতীয় দি‌নের সংলাপ শুরু

বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই

পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ

পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে

জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে

ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

গঙ্গা নদীর পানি বাড়তে পারে, কমবে যমুনার