ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

চমকে দিলেন শুভশ্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৮-২০২১ বিকাল ৬:০

টালিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ২০০৮ সালে তিনি ‘বাজিমাৎ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। এরপর ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’, ‘বস’, ‘নবাব’ ও ‘পরিণীতা’র মতো সফল সিনেমায় অভিনয় করেছেন।

কাজ করতে গিয়ে নির্মাতা রাজ চক্রবর্তীর প্রেমে পড়েন শুভশ্রী। এরপর তারা ২০১৮ সালের মার্চে বিয়ে করেন। গত বছরের ১২ সেপ্টেম্বর শুভশ্রীর কোলজুড়ে আসে একটি পুত্রসন্তান। তার নাম রেখেছেন ইউভান। স্বামী-সন্তান নিয়ে এ নায়িকার সংসার জীবন সুখেই কাটছে।

মা হওয়ার কারণে শুভশ্রীর শারীরিক গঠনে স্বাভাবিকভাবেই পরিবর্তন আসে। তিনি অনেকখানি মুটিয়ে যান। এ কারণে কিছু মানুষের সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে। অবশ্য অধিকাংশ মানুষই তার মাতৃত্বের প্রশংসা করেছিল।

সমালোচনার জবাবে শুভশ্রী বলেছিলেন, মাতৃত্ব নিয়ে তিনি গর্ববোধ করেন। তাই এই রূপ থেকে আগের স্লিম রূপে ফিরে যাওয়ার জন্য তাড়া নেই। ধীরে ধীরেই নিজেকে ফিট করে তুলবেন বলে জানান নায়িকা।

সেই কথাই যেন প্রমাণ করে দিলেন শুভশ্রী। এখন তিনি সেই আগের মতো আকর্ষণীয় ফিগারে ফিরে গেছেন। বরং আগের চেয়ে আরও বেশি আবেদনময়ী হয়ে উঠেছেন রাজপত্নী।

শুক্রবার (১৩ আগস্ট) ইনস্টাগ্রামে নতুন দুটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, তার পরনে রয়েছে মেরুন রঙের ওয়েস্টার্ন পোশাক। খোলা চুলে ন্যুড মেকআপে তার অবয়ব কাঁপন ধরিয়েছে ভক্তদের মনে। কয়েক মাস আগের শুভশ্রী আর এই শুভশ্রীর মধ্যে যেন আকাশ-পাতাল তফাৎ।

ছবি দুটির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘দ্যুতি ছড়াতে ভয় করো না’। তার এই পোস্টে লাইক পড়েছে প্রায় ৭৮ হাজার। এছাড়া হাজার হাজার মন্তব্যে ভক্তরা তার প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন।

এমএসএম / এমএসএম

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী

৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক

প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর

ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি

তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ