বেশি দামে পণ্য বিক্রি করলে ব্যবস্থা: হুঁশিয়ারি র্যাবের
সরকার নির্ধারিত ন্যায্য মূল্যের চাইতে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া নেবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র্যাব। এরই মধ্যে র্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে জানিয়ে মুখপাত্র বলেন, সকাল থেকে এখন পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজদের বিরুদ্ধে চলা অভিযানের কথা উল্লেখ করে কমান্ডার খন্দকার আল মঈন জানান, গতকাল পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযান চলমান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে র্যাব সব সময় মাঠে কাজ করে যাবে।
এমএসএম / এমএসএম
সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭, মামলা ৫৪
বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু
বাংলাদেশ নিয়ে চীন-ভারতের যতটা আগ্রহ আছে যুক্তরাষ্ট্রের ততটা নেই
পর্যটন নিরাপত্তায় ২৫২৬ নতুন জনবল চায় ট্যুরিস্ট পুলিশ
পূর্বাচল ৩০০ ফিটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ২০ বিলবোর্ড
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৪০৬১ মামলা, ১০০০ গাড়ি ডাম্পিংয়ে
জনগণের ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে
ডিমের বাজারদর মনিটরিং-উচ্ছেদ পরিচালনা, জরিমানা ১৫ হাজার টাকা
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টা, দুজন আটক
ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক