দেবের সঙ্গে সানি লিওনের রোমান্স!
বলিউডের আবেদনময়ী অভিনেত্রী সানি লিওন। সিনেমার পুরো গল্প জুড়ে হোক কিংবা শুধু আইটেম গান, তার উপস্থিতি মানেই আলাদা উষ্ণতা। আট থেকে আশি সব বয়সীর কাছেই আগ্রহের নাম সানি।
অন্যদিকে কলকাতার জনপ্রিয় নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন দেব। এ পর্যন্ত উপহার দিয়েছেন অনেকগুলো হিট সিনেমা।
সম্প্রতি পশ্চিমবঙ্গের টিভি চ্যানেল স্টার জলসার রিয়্যালিটি শো ‘ড্যান্স ড্যান্স জুনিয়র ২’তে অতিথি বিচারক হিসেবে অংশ নেন সানি। অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে দেবের সঙ্গে ‘কী করে তোকে বলব’গানের সঙ্গে নাচে অংশ নেন এই বলিউড তারকা।
শনিবার চ্যানেলের পক্ষ থেকে গানটির প্রোমো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এতে বাংলার সুপারস্টার দেব আর ‘বেবি ডল’ সানির রোমান্স দেখে চোখ কপালে উঠেছে নেট-নাগরিকদের। সবাই এখন পুরো গানটি দেখার জন্য মুখিয়ে আছেন।
তবে, দেব-সানিকে এভাবে নাচতে দেখে অভিনেতার বান্ধবী রুক্মিণী মৈত্রের জন্য মন খারাপ করেছেন অনেকে। কেউ কেউ তো লিখেছেন, ‘দেব দা তুমিই সেরা, কিন্তু তোমার পাশে যে শুধু আমার রুক্মিণীকেই ভালো লাগে’! আবার কেউ দেব আর সানির যুগলবন্দি বড় পর্দায় দেখতে চেয়েও অনুরোধ রেখেছেন।
এ অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে আরও থাকছেন হেলেন আর রেমো ডি'সুজাও। ২২ আগস্ট (রোববার) দেখানো হবে এ গ্র্যান্ড ফিনালে।
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি