ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-২-২০২৪ দুপুর ১২:২৩

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গুলশানের বাসা ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে তাকে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃহস্পতিবার সকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানিয়েছেন, জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য ম্যাডামকে আজ বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল নেওয়া হবে।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার সিরোসিসসহ নানা রোগে ভুগছেন। এর মধ্যে বিদেশ থেকে তিনজন চিকিৎসক তার চিকিৎসা করে গেছেন। তখন থেকে কিছুটা ভালো আছেন খালেদা জিয়া। তার আগে ২০২২ সালের জুনে খালেদা জিয়ার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়লে একটিতে রিং পরানো হয়। এরপর থেকে কয়েক দফায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন সাবেক এ প্রধানমন্ত্রী। 

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন