বর্ণবাদী মন্তব্যের কারণে অভিনেত্রী মীরা মিঠুন গ্রেপ্তার
সোশ্যাল মিডিয়ায় বর্ণবাদী মন্তব্যের কারণে তামিল অভিনেত্রী মীরা মিঠুনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৪ আগস্ট) ভারতের চেন্নাইয়ের সাইবার ক্রাইম পুলিশ তাকে গ্রেপ্তার করে। ‘দ্য বিগবস থ্রি’র এই প্রতিযোগির বিরুদ্ধে অভিযোগ তিনি একটি বিশেষ গোত্রের মানুষের মনে আঘাত দিয়েছেন এবং সাইবার অপরাধ করেছেন।
জানা যায়, মুখরা মীরার দলিত গোত্র ও এই গোত্রের চলচ্চিত্রকারদের কটাক্ষ করে একটি ভিডিও প্রকাশ করেন মীরা মিঠুন। এর ফলে সেই গোত্রের কয়েকজন নেতা মীরার বিরুদ্ধে অভিযোগ করেন।
ইউটিউবে উন্মুক্ত ওই ভিডিওতে মীরা বলেছেন, ‘দলিত গোত্রের লোকদের নানা অপকর্মের কারণে অন্যরা সমস্যায় পড়েন। চলচ্চিত্র অঙ্গন থেকে দলিত গোত্রের লোকজনকে বের করে দেয়া উচিত।’
মীরার ওই ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দলিত গোত্র সমর্থিত রাজনৈতিক দল ভিসিকের প্রধান ও সাংসদ তোল ত্রিরামবলবান ওই ভিডিও শেয়ার করে অবিলম্বে এই অভিনেত্রীকে গ্রেপ্তারের দাবি জানান। দলটির আরো বেশ কয়েকজন নেতাকর্মীও মীরার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে চেন্নাই পুলিশ কেরালা থেকে মীরাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের আগে পুলিশকে দেখে এক ভিডিওবার্তায় আত্মহত্যার হুমকি দেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। তবে শেষতক পুলিশ তাকে ঠিকই গ্রেপ্তার করেছে।
জামান / জামান
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি