টিসিএর নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ফারুক হাসান তানভীর, সাধারণ সম্পাদক শহিদুল হক জীবন
উৎসবমুখর পরিবেশে শেষ হলো টেলিভিশনের কর্মরত চিত্র সাংবাদিকদের একমাত্র পেশাজীবী সংগঠন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিএ) কার্যকরি কমিটির নির্বাচন।শুক্রবার সকাল থেকেই সংগঠনটির সদস্যদের পদচারনায় মুখরিত ছিল তেজতুরি বাজারে অবস্থিত হালিম কমিউনিটি সেন্টার প্রাঙ্গণ। এবারের নির্বাচনে ৬৪১ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ৫৯৭জন। ১৯টি পদের জন্য মোট প্রার্থী ছিলেন ৩০ জন।
সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ওএমআর মেশিনে ভোট গণনা করা হয়। এরপর নির্বাচন কমিশনার কে, জেড সোহেল, শহিদ ইসলামের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার মোঃ হারুন অর রশিদ তালুকদার নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
সভাপতি মোঃ ফারুক হোসেন (তানভীর) সাধারণ সম্পাদক, শহিদুল হক জীবন সহ-সভাপতি, হেলাল আহমেদ সজীব ও শাফিন আহমেদ বাবু সহ-সাধারণ সম্পাদক, মোঃ মহসীন মুকুল ও মোঃ সুমন (জাপান) সাংগঠনিক সম্পাদক, তফসীর মোঃ হাসান সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আজিজুল হাকিম পলাশ অর্থ সম্পাদক, ফরীদ আহমেদ সহ-অর্থ সম্পাদক, শেখ মোঃ নুরুল ইসলাম দপ্তর সম্পাদক, আল মাসুম সবুজ সহ দপ্তর সম্পাদক, মোঃ আবু হানিফ সোহেল ও মোঃ আবু তালেব হাসান প্রচার সম্পাদক, নূরে আলম সহ প্রচার সম্পাদক, মোঃ সোহেল কার্যনির্বাহী সদস্য, মোঃ সোহাগ খান, মোঃ সিরাজুল হক (রুমেল), মোঃ হাসান মাহমুদ (রোকন) ও খোকন কর্মকারের নাম বিজয়ী প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন
‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’
আবারও কোক স্টুডিওতে অঙ্কন ও নন্দিতা, সন্ধ্যায় আসছে গান
ঢাকায় স্থগিত মুর্তজা কিজিলবাশের কনসার্ট
ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
বোকা আমি নাকি এই মন : তমা মির্জা
শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’