শাহিদের সিনেমা আসতেই ধরাশায়ী হৃতিকের ফাইটার, প্রথমদিন যত আয় করল
শাহিদ কাপুর ও কৃতি শ্যানন অভিনীত তেরি বাতো ম্যায় অ্যায়সা উঝা জিয়া সিনেমা মুক্তি পেয়েছে গতকাল শুক্রবার। এটি একটি অবাস্তব প্রেম কাহিনী যেখানে মানুষ আর রোবটের প্রেম দেখানো হয়েছে। আর ভালোবাসা দিবসের আগে এ সিনেমা আসতেই কোণঠাসা হয়ে পড়ল হৃতিকের ফাইটার। প্রথমদিনে বক্স অফিসে কত আয় করল এ দুই সিনেমা?
প্রথমদিন বক্স অফিসে তেরি বাতো ম্যায় অ্যায়সা উঝা জিয়া সিনেমা ৬ কোটি ৫০ লাখ টাকা আয় করেছে। খুব বেশি না হলেও মন্দ শুরু হলো না শাহিদ কাপুরের সিনেমার জার্নি। আজ (শনিবার) ও আগামীকাল রোববার মনে করা হচ্ছে আরও বাড়বে আয়ের পরিমাণ।
অন্যদিকে ফাইটার সিনেমা মুক্তির পর তৃতীয় শুক্রবার বক্স অফিসে দুই কোটির কম আয় করেছে। এদিন এটি মাত্র ১.৭৫ কোটি টাকাই ঘরে তুলতে পেরেছে। ফলে বর্তমানে এই ছবির মোট আয় এখন গিয়ে দাঁড়িয়েছে ১৮৯.২৫ কোটি টাকায়।
মুক্তির পর প্রথম সপ্তাহে ফাইটার ছবিটি বক্স অফিসে ১৪৬.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর দ্বিতীয় শুক্রবার এটি ৫.৭৫ কোটি টাকা ঘরে তোলেন তারপর শনিবার, রোববার আসতেই বেশ অনেকটা বেড়েছিল আয়ের পরিমাণ। এই দুদিন যথাক্রমে ছবিটি ১০.৫ কোটি এবং ১২.৫ কোটি টাকা আয় করেছিল। এরপর সোমবার আসতেই ফের এক ধাক্কায় অনেকটাই কমে যায় আয়। দ্বিতীয় সোমবার ফাইটার মাত্র ৩.২৫ কোটি টাকারই ব্যবসা করে। মঙ্গলবারও আয়ের পরিমাণ এক থাকে, অর্থাৎ ৩.২৫ কোটি আয় করে সেদিন। বুধবার সেটা কমে হয় ৩ কোটি। বৃহস্পতিবার এবং শুক্রবার আরও কমে যায় সেই পরিমাণ।
তেরি বাতো ম্যায় অ্যায়সা উঝা জিয়া সিনেমাতে মুখ্য ভূমিকায় আছেন শাহিদ কাপুর, কৃতি শ্যানন। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ডিম্পল কাপাডিয়া, ধর্মেন্দ্র, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন অমিত যোশী এবং আরাধনা শাহ। ছবিটির প্রযোজনা করেছেন লক্ষ্মণ উটেকর, জ্যোতি দেশপাণ্ডে, দীনেশ বিজন।এদিকে ২৫ জানুয়ারি মুক্তি পায় ফাইটার। সিদ্ধার্থ আনন্দ পরিচালনা করেছেন এই ছবির। এটি একটি এরিয়াল অ্যাকশন মুভি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার, অনিল কাপুর, প্রমুখ।
এমএসএম / এমএসএম
বিরতি ভাঙছেন তটিনী
৬ চরিত্রের কৌশানী!
১৮ মাস পর রাকুল প্রীত
শিক্ষক বিউটি রানী পালের প্রশংসায় যা বললেন আসিফ
নতুন গানচিত্রে আঁচল আঁখি
ক্রিকেটারের প্রেমে মৃণাল!
সন্তানদের সঙ্গে ইসফাতারা রনির নতুন গান 'লক্ষ্মী সোনামণি'
সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
ছেলেকে কোলে নিয়ে পারফর্ম করলেন নোবেল
ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের
শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন স্নিগ্ধা চৌধুরী
আতিফ আসলামের কনসার্টে নিয়ম ভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়