খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করছে না বিএনপি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম ‘জন্মবার্ষিকী’ উদযাপন করবে না বিএনপি। রোববার (১৫ আগস্ট) তার জন্মদিন হলেও দিনটিতে কেক না কেটে পরের দিন সোমবার (১৬ আগস্ট) খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করবে বিএনপি।
শনিবার (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দেশবাসী ও দলের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় সোমবার (১৬ আগস্ট) দোয়া-মাহফিলের আয়োজন করা হচ্ছে। এ জন্য দেশব্যাপী বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
গত ছয় বছর ধরে জন্মদিনের আনুষ্ঠানিকতা বাদ দিয়েছে বিএনপি। এদিন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো শুধু মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করবে।
দুই মামলায় ১৭ বছর সাজা হওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় দুই বছর কারাগারে থাকার পর সরকারের নির্বাহী আদেশে মুক্তি পান। ২০২০ সালের ২৫ মার্চ মুক্তি পেয়ে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় উঠেন। সেখানে অবস্থানকালে গত ১০ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ৫৪দিন সেখানে থাকার পর ১৯জুন রাতে বাসায় ফেরেন তিনি। এর একমাস পর ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেন। আগামী ১৯ আগস্ট দ্বিতীয় ডোজের টিকা নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
শনিবার (১৪ আগস্ট) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন স্থিতিশীল আছেন। তার কোনো খারাপ কিছু হয়নি। তিনি টিকা এক ডোজ নিয়েছেন। শিগগিরই দ্বিতীয় ডোজ নেবেন।
জামান / জামান
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা