জুলাইয়ে ৪ আসনে উপ-নির্বাচন
করোনা ভাইরাসের টালমাটাল সময়েও চলতি বছরের জুলাইয়ের মাঝামাঝিতে চারটি সংসদীয় আসনের উপ-নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ মে) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
তিনি জানান, জাতীয় সংসদের আটকে থাকা লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ শূন্য আসনে আগামী জুলাই মাসের মাঝামাঝিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্ভব না হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
কুয়েতের আদালতে দণ্ডিত সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করা হয় ২৮ জানুয়ারি। ১১ এপ্রিল এই আসনে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় নির্বাচনটি স্থগিত করা হয়। এখন এই নির্বাচন ২১ জুলাইয়ের মধ্যে করতে হবে।
এছাড়া গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে, ৪ এপ্রিল ঢাকা-১৪-এর আসলামুল হকের মৃত্যুতে এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।
প্রীতি / জামান
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ