ঢাকা মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-২-২০২৪ দুপুর ৩:১১

জার্মানিতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার রাত ৯টা ১০ মিনিটে মিউনিখ বিমানবন্দর থেকে যাত্রা করে সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি  ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানান প্রধানমন্ত্রী উপ প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম কোনো রাষ্ট্রীয় সফর। সম্মেলন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীসহ দেশে ফিরেন।

মিউনিখে অবস্থানকালে শেখ হাসিনা এমএসসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। পাশাপাশি তিনি বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে সাক্ষাৎ করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এবং ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।

জার্মানি, ইউক্রেন ও আজারবাইজানের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় শেখ হাসিনা যুদ্ধ থামানো, বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান এবং গাজায় হামলা বন্ধের আহ্বান জানান। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধের আহ্বান জানান। 

এমএসএম / এমএসএম

বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে

ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৭ কিমি তীব্র যানজট

র‍্যাবকে শক্তিশালী করতে হচ্ছে নতুন আইন : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে ফিলিং স্টেশন

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন

দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

ট্রেনে ঈদ যাত্রার শেষ দিনের টিকিট বিক্রি আজ

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে : তথ্যমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডের জন্য অনেক বেশি বরাদ্দ রয়েছে: প্রধানমন্ত্রী