ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শুরু হলো কুবি শিক্ষক সমিতির নির্বাচন


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-২-২০২৪ দুপুর ৪:৫৬

এক প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী নিয়েই শুরু হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। এক বছর বিরতির পর এবছর এই নির্বাচনের ব্যাপারে ঐক্যবদ্ধ হন শিক্ষকরা। 

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে এ নির্বাচন শুরু হয়েছে।

মোট ১৫ সদস্য বিশিষ্ট কুবি শিক্ষক সমিতির নির্বাচনে এবার শুধু আওয়ামীপন্থী নীল দল থেকেই বিভিন্ন পদে মনোনয়ন নিয়েছেন ১৫ জন। শুধু সাধারণ সম্পাদক পদটিতে নীল দলের মেহেদী হাসানের প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী মো. জিয়া উদ্দিন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামাত সমর্থিত সাদা দল এবারের শিক্ষক সমিতির নির্বাচন বয়কট করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ১ ডিসেম্বর তৎকালীন শিক্ষক সমিতির নির্বাচন ভন্ডুল হওয়াত পর এক বছর বন্ধ ছিল সমিতির কার্যক্রম।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী