মুক্তি পাচ্ছে জয়ার ‘বিনিসুতোয়’, আজ আসছে ট্রেলার
আগামী ২০ আগস্ট মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিনিসুতোয়’। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীর সিনেমাটি মুক্তি পাচ্ছে পশ্চিমবঙ্গে। সেখানকার একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
তার আগে আজ ১৫ আগস্ট (রোববার) রাত ৯টায় উন্মুক্ত করা হবে সিনেমাটির ট্রেলার। এ উপলক্ষে একই সময়ে একটি অনলাইন আড্ডার আয়োজন করেছে আনন্দবাজার অনলাইন। যেখানে অংশ নেবেন সিনেমাটির অভিনয়শিল্পী জয়া আহসান, ঋত্বিক চক্রবর্তী এবং পরিচালক অতনু ঘোষ।
সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার প্রখ্যাত অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এতে কাজলের ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক আর শ্রাবণীর ভূমিকায় জয়া।
জানা যায়, সিনেমাটির গল্পে কাজল ও শ্রাবণীর দেখা হয় একটি রিয়্যালিটি শোতে। সেখান থেকেই তাদের বন্ধুত্বের শুরু। একদিন দুর্ঘটনায় পড়েন শ্রাবণী, তখন কাজল তাকে দেখাশোনা করেন। এমন মানবিক সম্পর্কের জটিল বিষয় কীভাবে গাঁথা হয় সেটাই তুলে এনেছেন পরিচালক।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটির একটি গানেও কণ্ঠ দিয়েছেন জয়া।
উল্লেখ্য, অতনু ঘোষের ‘রবিবার’-এ প্রসেনজিতের বিপরীতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন জয়া আহসান। পেয়েছেন একাধিক পুরস্কারও।
এমএসএম / এমএসএম
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী
দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী
৬ দিনেই কোটি বার দেখা হয়েছে এই নাটক, যা বলছে দর্শক
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি