ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

১২ বছর পর্যন্ত নামের বানান জানতেন না জাহ্নবী!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৮-২০২১ বিকাল ৫:৫

বলিউডের প্রথম নারী সুপারস্টার প্রয়াত শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। বলিউডের তরুণ এই তারকার নামটা উচ্চারণ করতে কিছুটা সহজ হলেও বানান নিয়ে রয়েছে জটিলতা। কেবল সাধারণ ভক্তদের ক্ষেত্রে নয়, সেই জটিলতা মোকাবিলা করেছেন খোদ জাহ্নবী নিজেই!

সম্প্রতি এ অভিনেত্রী জানিয়েছেন, তার বয়স ১২ বছর হওয়ার আগ পর্যন্ত তিনি নামের ভুল বানান জানতেন। মজার ব্যাপার হলো, ৪ বছর বয়সের সময় তাকে এই ভুল বানান শিখিয়েছিলেন তারই মা শ্রীদেবী।

জাহ্নবী বলেন, “তখন আমি স্কুলে পড়ি। মাত্রই বানান করতে শিখছি। নিজের নামের বানান জানতাম না। একদিন মাকে জিজ্ঞাসা করলাম, আমার নামের বানানটা বলো তো? মা বলেছিলেন, ‘জে-এ-এন-এইচ-এ-ভি-আই’। অর্থাৎ জানহাবি। এটা ছিল ভুল বানান। কিন্তু পরবর্তী আট বছর আমি আর এ বিষয়ে কোনো প্রশ্ন তুলিনি।”

তাহলে জাহ্নবী তার নামের সঠিক বানানটা উদঘাটন করলেন কীভাবে? অভিনেত্রী বললেন, “আমরা একবার কোথায় যেন যাচ্ছিলাম। মনে হয় লন্ডন। আমার পাসপোর্ট খুলে থ! সারাজীবন ভুল জেনে এসেছি। বন্ধুরা এখনো এটা নিয়ে হাসাহাসি করে। ওদের নিয়ে কিছু একটা বলতে গেলেই ওরা বলে ওঠে, ‘চুপ করো। ১২ বছর বয়স পর্যন্তও তুমি জানতে না, তোমার নামের বানান কী?’’

প্রসঙ্গত, জাহ্নবী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘রুহি’। ভৌতিক ঘরানার সিনেমাটি মুক্তি পেয়েছিল গত মার্চে। বর্তমানে তার হাতে রয়েছে ‘দোস্তানা ২’, ‘গুডলাক জেরি’ ও ‘মিলি’ সিনেমাগুলো।

এমএসএম / এমএসএম

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি

‘আন্ধার’ কবে আলোয় আসবে?

জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের